নেত্রকোনায় গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

রিপন কান্তি গুণঃ নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫ । ৯:৩৭ অপরাহ্ণ

নেত্রকোনার সীমান্তবর্তী এলাকা দুর্গাপুরে সাড়ে ২৬ কেজি গাঁজা ও একটি প্রাইভেটসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ (সিপিএসসি)। এছাড়াও মাদক রাখার একটি ড্রাম, দুইটি করে এন্ড্রয়েড ও বাটন মোবাইল ফোন এবং নগদ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষ ৩০ হাজার টাকা।

আজ রবিবার (৬ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে এসব তথ্য জানান মিডিয়া অফিসার।

আটককৃতরা হলেন- মাদারীপুরের সদর উপজেলার পূর্ব শিলারচর গ্রামের মৃত সেকান্দার মাতুব্বরের ছেলে মো. পলাশ মাতুব্বার (৪২) ও চর লক্ষিপুর গ্রামের মৃত তারা মিয়ার ছেলে আবুল কাশেম বারি (৬৯) ও একই জেলার রাজৈর থানাধীন মোচরকান্দি গ্রামের মো. সালাম শেখের ছেলে রমজান শেখ (৩০)।

র‍্যাব জানায়, গত শনিবার রাত ৯টার দিকে র‍্যাবের একটি আভিযানিক দল নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার বুরুঙ্গা গ্রামের দুর্গাপুর-ময়মনসিংগামী পাকা রাস্তার বুরুঙ্গা বাইতুল আতিক জামে মসজিদের সমানে চেক পোষ্ট স্থাপন করে। এসময় একটি মেরুন রংয়ের প্রাইভেট থেকে চার কেজি গাঁজাসহ মো. পলাশ মাতুব্বার, আবুল কাশেম বারি ও রমজান শেখ নামে ৩ জনকে আটক করা হয়।

র‍্যাব আরো জানায়, আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুরুঙ্গ গ্রামের মাদক কারবারি এরশাদুল হকের (৪৫) বসত ঘরে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ঘরের মেঝের নিচে প্লাস্টিকের ড্রামের মধ্যে থেকে আরও সাড়ে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় এরশাদুল হক পলাতক থাকায় তাকে করা সম্ভব হয়নি।

আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মামলা দায়ের পূর্বক আসামিদের হস্তান্তর করা হয়েছে র‍্যাবের পক্ষ থেকে জাননো হয়েছে।

  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন