ভূমিহীন মানুষের অধিকার আদায়ে ঠাকুরগাঁওয়ে সমন্বয় পরিষদের সভা

মোঃ সুজন আলী
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ । ২:২৪ অপরাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ভূমিহীন মানুষের ভূমির অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে জনসংগঠনের জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের ষান্মাসিক সভা।

বৃহস্পতিবার দুপুরে জনসংগঠনের জেলা ভূমিহীন সমন্বয় পরিষদ ঠাকুরগাঁওয়ের আয়োজনে ঠাকুরগাঁও প্রেসক্লাবে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন এলাকার ভূমিহীন মানুষের প্রতিনিধি ও সংগঠনের সদস্যরা অংশ নেন।

এসময় বক্তব্য দেন,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক আলমগীর কবির,দিনাজপুর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ) মাঠ সমন্বয়কারী জাহেদুর রহমান, জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক জাহাঙ্গীর আলম প্রমূখ।

সভায় ভূমিহীন মানুষের ভূমির অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার এবং তাদের নানা সমস্যা ও দাবি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ভূমিহীন মানুষের অধিকার আদায়ে সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করার ওপর আলোচনা করেন বক্তারা।

তারা বলেন, ভূমিহীন মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন। নিজেদের অধিকার ও দাবি তুলে ধরতে সংগঠিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সভায় এতে সহযোগিতা করে কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ) দিনাজপুর।

  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন