ঠাকুরগাঁওয়ে অভিভাবক ও সুধীজনদের নিয়ে মডেল পাঠশালার মতবিনিময় সভা, ক্যাম্পাস উদ্বোধন

মোঃ সুজন আলী
প্রকাশের সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ । ১০:১৭ অপরাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অভিভাবক ও স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ঠাকুরগাঁওয়ের মডেল পাঠশালা। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে প্রতিষ্ঠানটির ক্যাম্পাস।

শিশুর শিক্ষার ভিত্তি গড়ে ওঠে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টায়। আর এ ক্ষেত্রে অভিভাবকদের মতামত ও পরামর্শ শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশুদের পাঠদান পদ্ধতি, শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকের মানোন্নয়ন নিয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে মডেল পাঠশালা।

সোমবার (১৬ নভেম্বর) ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়ায় প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে এ মতবিনিময় সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষাক্রম, পাঠদান পদ্ধতি ও পাঠ্যপুস্তক নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আলোচনা হয়। পাশাপাশি শিশুদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও মডেল পাঠশালার সভাপতি আতাউর রহমান, সমবায় কার্যালয়ের পরিদর্শক ও প্রতিষ্ঠানের সহসভাপতি আব্দুর রহমান, সাংবাদিক রবিউল ইসলাম, এনজিও কর্মী ও স্কুল পরিদর্শক আলী হোসেন, মডেল পাঠশালার প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগম এবং পরিচালক জাহাঙ্গীর আলমসহ অভিভাবক ও স্থানীয় সুধীজনেরা।

অনুষ্ঠানে নতুন ক্যাম্পাসের উদ্বোধনের পাশাপাশি শিশুদের শিক্ষার পরিবেশ ও পাঠদানের মান উন্নয়নে শিক্ষক-অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন