বিজয়ের মাস ডিসেম্বরকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে দলীয় শীর্ষ নেতাদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। রবিবার রাতে জাতীয় সংসদে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মূল দলের পাশাপাশি বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাদের উপস্থিতিতে আসন্ন রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, ডিসেম্বর মাসে জাতীয় গুরুত্ববহ বিভিন্ন কর্মসূচির কারণে রাজনৈতিক অঙ্গন বেশ উত্তপ্ত ও সরগরম থাকে। এই সময়টিকে সামনে রেখে বিএনপিকে মাঠের রাজনীতিতে আরও সক্রিয় ও শক্তিশালী অবস্থানে দেখতে চেয়েছেন দলটির হাইকমান্ড। সেই লক্ষ্যেই তিনি যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতৃত্বের প্রতি বিশেষ বার্তা পৌঁছে দিয়েছেন। বৈঠকে উপস্থিত নেতাদের স্পষ্ট করে বলা হয়েছে, শুধুমাত্র দলীয় কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে সাংগঠনিক ভিত্তি মজবুত করতে তৃণমূল পর্যায়ে সংযোগ বৃদ্ধি করতে হবে।
তারেক রহমান তার বক্তব্যে ডিসেম্বরের তাৎপর্য তুলে ধরে বলেন, বিজয়ের মাস বাঙালির আবেগের জায়গা। তাই এই সময়ে রাজনৈতিক কর্মসূচিগুলোতে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা এবং দলের অবস্থান আরও সুসংহত করা জরুরি। নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়াতে কাজ করেন এবং কোনোভাবেই যেন সাংগঠনিক শৃঙ্খলা বিঘ্নিত না হয়।
বৈঠকে অংশ নেওয়া একাধিক সিনিয়র নেতা জানান, প্রধানমন্ত্রী সংগঠনের প্রতিটি স্তরের নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে ছাত্রদল ও যুবদলকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন তারা প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে দলীয় ইউনিটগুলোকে চাঙ্গা করার পাশাপাশি সাংগঠনিক কাজের গতি বজায় রাখে। এছাড়া ডিসেম্বরের মাঝামাঝি ও শেষভাগে বড় ধরনের কর্মসূচি পালনের বিষয়েও প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠকের মাধ্যমে মূলত দলের ভেতর চাঞ্চল্য তৈরি করা এবং আগামী দিনের সম্ভাব্য রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্য নিয়েছেন হাইকমান্ড। প্রধানমন্ত্রী তার নির্দেশনায় নেতাকর্মীদের ধৈর্য ধরে সংগঠনের জন্য কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি যে কোনো পরিস্থিতিতে শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দিয়েছেন। এই বৈঠকের পর থেকেই অঙ্গসংগঠনগুলোর শীর্ষ নেতারা তাদের নিজস্ব ইউনিটের সাথে পৃথক সমন্বয় সভা করার প্রস্তুতি শুরু করেছেন বলে জানা গেছে।
পুরো আয়োজনে মূলত দলের মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও গতিশীল এবং সুশৃঙ্খলভাবে পরিচালনার বার্তাটিই প্রধান্য পেয়েছে। ডিসেম্বরের পুরো সময়জুড়ে যেন দলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকেন, তা নিশ্চিত করতেই এই দিকনির্দেশনামূলক বৈঠকের আয়োজন করা হয়। দলের নীতিনির্ধারকরা আশা করছেন, হাইকমান্ডের এই সরাসরি নির্দেশনার ফলে সামনের দিনগুলোতে বিএনপির রাজনৈতিক তৎপরতা আরও বেগবান হবে এবং প্রতিটি অঙ্গে নতুন প্রাণসঞ্চার হবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ । ২:১৪ পূর্বাহ্ণ