সোনাগাজীতে তানিয়া হত্যা মামলার প্রধান আসামি রনি খাগড়াছড়ি থেকে গ্রেফতার। 

মোঃ আবদুল রহিম, ফেনী প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ১৯ মার্চ, ২০২৫ । ১০:৩৭ পূর্বাহ্ণ
সোনাগাজীতে প্রবাসীর স্ত্রী তানিয়া আক্তার লাইলী হত্যা মামলার আসামী নুর আফছার রনি (২৫) কে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ
সোনাগাজী মডেল থানার সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ রাত আনুমানিক সাড়ে আটটার সময়ে ভিকটিম লায়লী আক্তার তানিয়ার (২৫) মৃতদেহ তার ভাড়া বাসা সোনাগাজী পৌরসভাধীন ৫নং ওয়ার্ডস্থ পশ্চিম তুলাতলী সাহাব উদ্দিনের সেমি পাকা বসত ঘর হইতে উদ্ধার হয়। এ ঘটনায় তার মা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
উক্ত মামলার আসামী নুর আফসার রণিকে গোপন সংবাদের ভিত্তিতে  গত ১৭ মার্চ ২০২৫ রাত সোয়া আটটায় খাগড়াছড়ি জেলার রামগড় থানাধীন ২নং পাতাছড়া ইউনিয়নের তালমনি পাড়া সাকিন হইতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মাসুদ আলম গ্রেফতার করেন। আসামীকে জিজ্ঞাসাবাদে আসামী উক্ত হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং আসামীর নিকট হইতে ভিকটিমের লুন্ঠিত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আসামী রণি জানায় ভিকটিমের সাথে তার এক বছরের অধিক কাল যাবত পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। সে তাকে বিয়ে করার পরিকল্পনা করেছিল। অপর দিকে রণি নামের অপর এক প্রবাসী যুবকের সাথেও ভিকটিমের পরকীয়া প্রেম ছিল। এ নিয়ে তাদের মধ্যে টানাপোড়েন চলছিল। ভিকটিমের সাথে সম্পর্কের কারণে আসামীর স্ত্রীও শিশু সন্তানকে নিয়ে তাকে ছেড়ে চলে যায়।
ঘটনার দিন ভিকটিমের কথামতো জিলাপি নিয়ে আসামী রণি ভিকটিমের বাসায় গিয়ে ভিকটিমকে প্রবাসী রণির সাথে ভিডিও কলে কথা বলতে দেখে সে ক্ষিপ্ত হয়ে মোবাইল নিয়ে যায়। তখন মোবাইল নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি ও তর্ক হয়। প্রবাসী রণির সাথে ভিকটিম মোবাইলে কথা বলা,  আপত্তিকর কাজ সহ তার যা ইচ্ছা তাই করবে মর্মে ভিকটিম জানায়। এছাড়া মোবাইল নেয়ার জন্য পিছন থেকে আসামীর শার্টের কলার টেনে ধরলে
আসামী রণি ক্ষিপ্ত হয়ে ভিকটিমের গলা টিপে ধরে।
এতে ভিকটিম ফ্লোরে বসে পড়লে তখন তাকে
সোফার সাথে গলা চেপে ধরে, এরপর গলায় গামছা ও ওড়না পেচিয়ে  শ্বাসরোধ করে হত্যা করত ভিকটিমের মোবাইল নিয়ে সে পালিয়ে যায় মর্মে জানায়। ভিকটিমের বাসার ফ্রিজ  থেকে রণির দেখানো মতে ঘটনার দিন নেয়া জিলাপি উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ বায়েজিদ আকন আসামি গ্রেফতার ও আদালতে প্রেরণের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন- উক্ত আসামীকে বিধি মোতাবেক ফেনীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সে ভিকটিম তানিয়াকে হত্যার দায় স্বীকার করে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজ উদ্দিন এর নিকট ফৌ:কা:বি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
গ্রেফতারকৃত আসামী হলো-
১। নুর আফছার প্রঃ রনি(২৫), পিতা-নুর উদ্দিন প্রঃ নুর আলম, মাতা-মনোয়ারা বেগম, সাং-দক্ষিন চর খোয়াজ(ছেলামত সওদাগরের নতুন বাড়ী), ৭নং ওয়ার্ড, সোনাগাজী সদর ইউনিয়ন, উপজেলা/থানা- সোনাগাজী, জেলা- ফেনী।
  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন