কাচারী বাজারে শ্রী শ্রী কালী পূজা কমিটির আয়োজনে সামাজিক যাত্রাপালা, উদ্বোধন করলেন আবু সাঈদ নূর আলম বাবু

মোঃ সুজন আলী
প্রকাশের সময়: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ । ১১:২৭ অপরাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের কাচারী বাজারে শ্রী শ্রী কালী পূজা কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক সামাজিক যাত্রাপালা অনুষ্ঠান। ধর্মীয় ঐতিহ্য, গ্রামীণ সংস্কৃতি ও বাঙালির লোকজ বিনোদনকে তুলে ধরার প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু সাঈদ নূর আলম বাবু। উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে তিনি যাত্রাপালা অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরাজী কেশুরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেদার বর্মন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটির এমন উদ্যোগকে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার একটি ইতিবাচক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা একসময় মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম ছিল। আধুনিক বিনোদনের নানা মাধ্যমের ভিড়েও এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে লোকজ সংস্কৃতির চর্চা ও সামাজিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
স্থানীয়দের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন