সিরাজগঞ্জের সলঙ্গায় দাদপুর জি আর ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। মোঃ বিলাস সভাপতি ও মোঃ কামরুল হাসান রাশেদ’কে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
বুধবার(২৬ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ ও সাধারন সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একমিটির অনুমোদন দেওয়া হয়।
আংশিক এই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ আসলাম হোসেন ও মোঃ নুরনবী আহমেদ কে সাংগঠনিক সম্পাদক করে এই কমিটি অনুমোদন করা হয়েছে।
পত্রে উল্লেখ করা হয়, দাদপুর জি আর ডিগ্রী কলেজ ছাত্রদলের নবনির্বাচিত এই কমিটির নেতৃত্বে আগামী ২১ দিনের মধ্যে পুনাঙ্গ কমিটি করে ঘোষনা করতে হবে।

নাসিম আহমেদ রিয়াদঃ- নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ । ৯:০৩ অপরাহ্ণ