গাইবান্ধার রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক আন্দোলনের অগ্রণী মানুষ আমিনুল ইসলাম গোলাপ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত
শনিবার (২৯ নভেম্বর) সকালে শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শোকসভা আয়োজক কমিটির উদ্যোগে প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা, প্রবীণ রাজনীতিক আমিনুল ইসলাম গোলাপ স্মরণে এক গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপনের জন্য নাগরিক শোকসভার আয়োজন করা হয়। জেলার সর্বস্তরের নাগরিকের অংশগ্রহণে এই সভা তাঁর আদর্শ ও অবদানকে স্মরণ করে। এতে শিক্ষাবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় জহুরুল কাইয়ুম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, নাগরিক শোক সভার আয়োজক কমিটির আহবায়ক, অধ্যাপক মাজহারুল মান্নান ও সদস্য সচিব মিহির ঘোষ। এছাড়া আরো উপস্থিত ছিলেন,মোস্তফা মনিরুজ্জামান,শামদুল আলম,নাসরিন সুলতান্স রেখ,দেকাশী দাশ বধু, শিরিন শরমীন,ওয়াজিউর রহমান রুমেল, গোলাম রব্বানীর সহ আরো অনেকে।
শোক সভায় বক্তারা আমিনুল ইসলাম গোলাপের দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানান। তাঁরা উল্লেখ করেন, তিনি সারাজীবন শোষণমুক্ত ও প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন।গণমানুষের জন্য তাঁর সংগ্রাম এবং নীতি ও আদর্শ নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। শোকসভার শুরুতে প্রয়াত এই নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এরপর তাঁর স্মৃতির প্রতি সম্মান জানাতে সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।




আপনার মতামত লিখুন